শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

ডেমরায় লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ, ৫ শ্রমিক দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ডেমরা কোনাপাড়ায় একটি স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে (চুল্লি) বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে কোনাপাড়া শাহারা স্টিল মিলে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আল আমিন (১৮), জসিম উদ্দিন (৪৫) ও ইমরান হোসেন শান্ত (২৩)। জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আল আমিন বলেন, রাতে তারা নয়জন কাজ করছিলেন। হঠাৎ গলিত লোহা ভাট্টির ভেতর থেকে বিস্ফোরিত হয়ে চারদিকে ছিটকে পড়তে শুরু করে। তিনি দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলেও ধাক্কা লেগে পড়ে যান। তখন গলিত লোহা তার ওপর পড়তে থাকে।

তিনি বলেন, ‘আমরা সবসময় যেভাবে কাজ করি, সেভাবে রাতেও কাজ করছিলাম। তবে কেন ভাট্টির ভেতরে বিস্ফোরণ হলো আমি বলতে পারছি না।’

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, এ ঘটনায় তিনজন ভর্তি রয়েছেন। এদের মধ্যে আলআমিনের শরীরের ২৮ শতাংশ, জসিম উদ্দিনের ২০ শতাংশ ও ইমরান হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ