শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

বাংলাদেশের বন্যার্তের পাশে হংকং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ৬৩ হাজার ৭৫০ বন্যার্তের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেজে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং এইচকেএসআর সরকার বন্যার্তদের সহায়তার জন্য বাংলাদেশকে ৬.৮৩ মিলিয়ন হংকং ডলার (এইচকেডি) তথা ৮৮১,০০০ মার্কিন ডলার দান করার সিদ্ধান্ত নিয়েছে।

তহবিলটি খাদ্য, চিকিৎসা সরবরাহ এবং অস্থায়ী আশ্রয়ের মাধ্যমে ৬৩ হাজার ৭৫০ জন বন্যার্তদের সহায়তা প্রদান করবে। বিপদ মোকাবিলায় চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে এতে উল্লেখ করা হয়।

চলতি বছর দেশের উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বছর দেশে ১৯৮৮ সালের মতো দীর্ঘস্থায়ী বন্যা হয়। জুন-জুলাই মাসে ভয়াবহ আকার ধারণ করে বন্যা পরিস্থিতি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ