শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

নারায়ণগঞ্জ ট্রাজেডি: আরও একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন মুহা. সিফাত (১৮) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো।

আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, সিফাতের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল, শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এর আগে শনিবার চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। ওই দিন সকালে আব্দুল আজিজ এবং দুপুরে ফরিদ নামে দুজন মারা যান। এই ঘটনায় এখনও যারা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো ২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ