বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

হাসপাতাল ছাড়লেন ইউএনও ওয়াহিদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে প্রায় এক মাস ধরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তবে থেরাপির জন্য তাকে মিরপুরের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন মোহাম্মদ ডা. জাহিদ হোসেন আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এর আগে ডা. জাহিদ জানিয়েছিলেন, বৃহস্পতিবার ইউএনও ওয়াহিদাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। তিনি বলেন, ওয়াহিদা খানম এখন নিজে হাঁটাচলা, খাওয়া ও পড়ালেখা করতে পারেন। তিনি প্রায় স্বাভাবিক জীবনে ফিরেছেন। তবে তার কিছু থেরাপির দরকার আছে। সেজন্য আমরা চাই, তিনি সিআরপিতে আরও কিছুদিন চিকিৎসা নিন।

গত ২ সেপ্টেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা ইউএনওর সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে (৭০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ