শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বাচ্চাদের শারীরিক শাস্তির কুফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম ।।

অনেক পিতামাতাই তাদের সন্তানদের সুষ্ঠু লালনপালনের উদ্দেশ্যে শারীরিক প্রহার করে থাকেন। এক্ষেত্রে অনেক শিক্ষকও পিছিয়ে নেই কোনো অংশে। তারা মনে করেন, বাচ্চাদের শাসন বুঝি শুধু মুখের কথায় হয় না। অতীতে শিশুদের শাসনের ব্যাপারে এই অত্যধিক কড়াকড়ি একটা মতবিশ্বাস হিসেবে বড়দের মনে বদ্ধমূল ছিলো। সেকালে বেত, লাঠি কিংবা চাবুক বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচ্য হতো।

কিন্তু বর্তমানে অধিকাংশ পদ্ধতিও শিশুমনস্তত্ত্ববিদ শিশুদের এই শাসনপ্রক্রিয়াকে বর্বর বলে আখ্যা দিয়েছেন। তারা বলেন, শারীরিক প্রহার শিশুদের মনে স্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে। উন্নত বিশ্বের দেশসমূহে শাসনের উদ্দেশ্যে শিশুদের শারীরিক শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষেধ।

শারীরিক প্রহারের মাধ্যমে কখনো একজন শিশুর সঠিক শাসন নিশ্চিত হয় না। এটিকে সাময়িকভাবে ফলপ্রসু মনে হলেও অবশেষে এটি শিশুদের জন্য স্থায়ী মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

একজন শিশুকে যখন শারীরিক প্রহার করা হয়, তখন তার মনে একটি ধারনা জন্ম নেয় যে, যেকোনো কাজে বলপ্রয়োগই সফলতা এনে দেয়। সে ভাবতে শুরু করে, কারো উপর রাগান্বিত হলেই তাকে পেটাতে হবে। এতে করে সেই শিশু ভবিষ্যতে বাবা-মা কিংবা শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলে সেও শাসনের ক্ষেত্রে একই পন্থা অবলম্বন করবে।

যে শিশু তার বাবা-মা কিংবা শিক্ষকের কাছ থেকে হরহামেশাই শারীরিক প্রহারের শিকার হয়ে থাকে, শিক্ষক কিংবা বাবা-মা’র প্রতি তার মনে এক গভীর ক্ষোভের তৈরি হয়। আর শিশুমনে যখন কারো প্রতি একবার কোনো বিরূপ ধারণা জন্ম নেয় তা কখনোই তার মন থেকে মুছে যায় না। কখনো কখনো সেই শিশু তার/তাদের প্রতি বিদ্রোহাত্মক হয়ে ওঠে।

অত্যধিক শারীরিক শাস্তির ফলে একজন শিশু ভবিষ্যতে কাপুরুষে পরিণত হয়। শারীরিক শাস্তির ফলে উক্ত শিশুর ব্যক্তিত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাঝে মাঝে দেখা যায়, শৈশবে অধিক শারীরিক প্রহারের শিকার শিশুরা পরবর্তীতে মানসিক রোগীতে পরিণত হয়।

অধিকাংশ ক্ষেত্রেই শারীরিক শাস্তি শিশুর মনে বিপরীত প্রভাব ফেলে। এতে করে সে নিজেকে শোধরানোর পরিবর্তে পুনরায় সেই অপরাধ করার সুযোগ খুঁজতে থাকে। কেননা সে শুধুমাত্র শিক্ষক ও পিতামাতার লাঠিকে ভয় করে; ফলে এই ভয় তার অপরাধবোধকে নিষ্ক্রিয় করে দেয়।

যেসব শিশুরা শারীরিক শাস্তির শিকার হয়, তà