রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নারীর জন্য হিজাব আর পুরুষের জন্য টাকনুর ওপর পোশাক পরার নির্দেশ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনস্বাস্থ্য ইনস্টিটিউট তার মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের পোশাক নির্ধারণ করে এক নির্দেশনা জারি করেছে।

গতকাল বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে নারীদের জন্য হিজাব ও টাকনুর নিচে কাপর পরা এবং পুরুষের জন্য টাকনুর ওপর পোশাক পরা-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। এতে লেখা হয়, ‘এতদ্বারা ইনস্টিটিউটের সকল কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল/ল্যান্ডফোন বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাখনুর ওপর ও মহিলা হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

স্বাস্থ্য অধিদফতরের অধীন রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করেন। এ বিষয়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, ‘আমার প্রতিষ্ঠানের মুসলিম কর্মকর্তা-কর্মচারীরা যেন ইসলামের নির্দেশনা মেনে চলেন, পর্দার মধ্যে থাকেন, তারা যেন কবিরা গুনাহ না করেন, সেজন্যই প্রতিষ্ঠান প্রধান হিসেবে এ বিজ্ঞপ্তটি দেয়া হয়েছে। তবে অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের পছন্দমাফিক রুচিশীল পোশাক পরিধান করতে পারবেন।’

তিনি বলেন, আমি আমার কলিগদের এ চিঠি দিছি নিয়ম-কানুন পালন করার জন্য। আমি আমার স্টাফদের সুশৃঙ্খলভাবে চালানোর জন্য এবং রহমতের সঙ্গে চালানোর জন্য এটা দিয়েছি।

গণমাধ্যমকে আব্দুর রহিম বলেন, আমাকে সরকার থেকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।

-এটি