শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তিন কণ্ঠে ঈমানদীপ্ত স্লোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে অনুষ্ঠিত হয়ে গেলো হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি। ভোর থেকেই বায়তুল মোকাররমে জমায়েত হতে থাকে লক্ষ কোটি তৌহিদি জনতা। নবীপ্রেমিক জনতার স্রোত যেনো জনসমুদ্রে পরিণত হয়েছে আজ। শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো রাজধানীর রাজপথ। সকাল থেকে রাজপথ দখলে নেয় হেফাজতের কর্মীরা। বেলা সাড়ে বারোটার দিকে বায়তুল মোকাররম থেকে শুরু হয় গণমিছিল। এ সময় মিনিট্রাকে ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের মিনিট্রাক রাজপথে আগলে রেখেছেন লাখো নবীপ্রেমিক তৌহিদি জনতা।

নবীর ইজ্জত রক্ষার এ আন্দোলন ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়া জনতাকে ঈমানদীপ্ত স্লোগানে মুখরিত করে তিন কণ্ঠ।

তাদেরই একজন হেফাজত নেতা, জামিয়া ইসলামিয়া মিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা জুনায়েদ আল হাবিব। অন্য দুজন হলেন, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, শায়খুল হাদিস ইবনে শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও রাজধানীর সাইন্স ল্যাবরেটরি বায়তুন মামুর জামে মসজিদের খতীব, মুফাসসিরে কুরআন মাওলানা হাসান জামিল।

প্রথমে শ্লোগান তুলেন মাওলানা হাসান জামিল। তিনি শ্লোগান ধরেন, ‘বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান’, ‘বয়কট বয়কট, ফ্রান্সের পণ্য বয়কট’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, ফ্রান্সের দূতাবাস’, ‘দিয়েছিতো রক্ত, আরও দিবো রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আল্লামা বাবুনগরী, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আল্লামা কাসেমী, জিন্দাবাদ জিন্দাবাদ’।

এর পর শ্লোগান তুলেন মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি শ্লোগান তুলেন এভাবে, ‘নারায়ে--তাকবির, আল্লাহু আকবার’, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘এ্যাকশন এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, দূতাবাস ঘেরাও হবে’।

তারপর শ্লোগান ধরেন মাওলানা মুহাম্মদ মামুনুল হক। তিনি শ্লোগানে বলেন, ‘ফ্রান্সের দুতাবাস, জ্বালিয়ে দাও উড়িয়ে দাও’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’, ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’। দিনব্যাপী সোশ্যাল মিডিয়ায় ঈমানদীপ্ত এই ৩ কণ্ঠের স্লোগান সবাইকে আমোদিত করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ