রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ ট্রাজেডি: মসজিদ কমিটির সভাপতির জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে মসজিদের ভয়াবহ বিস্ফোরণের মামলায় গ্রেফতার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর (মেম্বার) জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে এই মামলার চার্জশিট জমা দেয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, আসামি পক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার রাতে তল্লা এলাকা থেকে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দ্বগ্ধ হয়। এর মধ্যে ৩৪ জন মারা গেছে। বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ