রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জন্য মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এটি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

নীতিমালায় বলা হয়েছে, এটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) প্রণীত। যা দেশের সকল সরকারি-বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস-বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কার্যকর হবে।

নীতিমালা অনুযায়ী এসব কোর্সে ভর্তির ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। কেবল সরকার কর্তৃক সংরক্ষিত আসনে বিদেশিরা আবেদন করতে পারবে।

বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ পয়েন্ট এবং আদিবাসী ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৮ পয়েন্ট হতে হবে। এককভাবে জিপিএ নূন্যতম ৩ দশমিক ৫০ পয়েন্ট থাকতে হবে। উভয় পরীক্ষায় অবশ্যই পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীব বিজ্ঞান থাকতে হবে। এ বছরও দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ থাকছে।

'ও' লেভেলের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি থাকতে হবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচ বিষয় ও অতিরিক্ত বিষয়ে জিপিএ ২ পয়েন্টের অতিরিক্ত প্রাপ্ত নম্বর যোগ করে জিপিএ নির্ধারণ করা হবে এবং সর্বোচ্চ জিপিএ ৫ পয়েন্ট থাকবে। 'এ' লেভেলেও ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি থাকবে, তবে জিপিএ নির্ধারণে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যেকোনো তিনটি বিষয় বিবেচনায় আনা হবে। সর্বোচ্চ জিপিএ ৫ পয়েন্ট থাকবে।

পরীক্ষায় মোট ৩০০ নম্বর থাকবে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ২০০ নম্বর ও ভর্তি পরীক্ষা ১০০ নম্বর। মেধাতালিকা তৈরির ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ + এইচএসসির প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ + ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর হিসাব করা হবে। আগের বছরের এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা যাবে। আর যারা কোনো সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তি আছেন, তাদের ক্ষেত্রে ৭ দশমিক ৫ নম্বর কেটে নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ