আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের আমির, হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা আহমদ শফী রহ. এর ইন্তেকালে জাতীয় সংসদের আজকের বিশেষ অধিবেশেনে শোক প্রকাশ করা হয়েছে।
দেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন শুরু হয়েছে আজ রোববার। এটি বিশেষ অধিবেশন হলেও এর প্রথম কার্যদিবস চলবে সাধারণ অধিবেশনের মতো। অধ্যাদেশ উপস্থাপন, কয়েকটি খসড়া আইন ও বিলের প্রতিবেদন উপস্থাপনের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ‘ উপলক্ষে আয়োজিত এই বিশেষ অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়। কাল সোমবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার মাধ্যমে শুরু হবে বিশেষ অধিবেশনের কার্যক্রম।
আজকের অধিবেশনের শুরুতে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বিশেষ অধিবেশনে সবাইতে স্বাগত জানিয়ে এই বিশেষ অধিবেশন আহ্বানের কারণ উল্লেখ করে জানান, বিশেষ অধিবেশনের মূল কার্যক্রম ৯ নভেম্বর শুরু হবে। ওইদিন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। এছাড়া সংসদ নেতা শেখ হাসিনাসহ সংসদ সদস্যরা আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানাবেন। বৃহস্পতিবার পর্যন্ত আলোচনা চলমান থাকবে।
পরে তিনি চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। তারা হলেন, আবুল কালাম আজাদ, বীরেন শিকদার, শামসুল হক টুকু, আনিসুল ইসলাম মাহমুদ এবং উম্মে কুলসুম স্মৃতি। স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠক পরিচালনা করেন। সংসদ কক্ষে জাতির জনকের ছবিসহ এটাই সংসদের প্রথম বৈঠক। উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি অধিবেশন কক্ষে জাতির পিতার প্রতিকৃতি স্থাপন হয়েছে। এ প্রতিকৃতি স্থাপন দেশের সংসদের ইতিহাসে অন্যতম মাইলফলক হয়ে থাকবে বলে স্পিকার সংসদকে জানান।
সংসদে সম্প্রতি ইন্তেকাল করা বিশিষ্টজনদের প্রতি শোক প্রকাশ করতে গিয়ে হেফাজতে ইসলামের আমির, হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা আহমদ শফী রহ.এর শোক প্রকাশ করা হয়। এ ছাড়াও শোক প্রকাশ করা হয়েছে, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন, গণপরিষদের সাবেক সদস্য সৈয়দ এ কে এম এমদাদুল বারী, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, নুরুল ইসলাম, খন্দকার গোলাম মোস্তফা, শামছুল হক তালুকদার, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মà