সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


পবিত্র মাসে রাসুলের অবমাননা আমরা কিভাবে সইবো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি কামরুজ্জামান।।

হিজরি ক্যালেন্ডারে আমরা এখন পবিত্র রবিউল আউয়াল মাস অতিক্রম করছি, নবী কারীম সা. এর জন্ম সংক্রান্ত যে তারিখ গুলোর বর্ননা পাওয়া যায় তার মধ্যে এ মাসের ১২ তারিখ অন্যতম। তবে এ তারিখটি সর্বসম্মত নয়, বরং নবীজী সা. এর জন্ম তারিখ সম্পর্কে বিভিন্ন বর্ননা রয়েছে, যেমন- ৮ ই রবিউল আউয়াল ইত্যাদি। সুতরাং মিলাদুন্নবী উপলক্ষে রবিউল আউয়াল মাসটি আমাদের ‍নিকট খুবই গুরুত্বপূর্ণ।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় পবিত্র এ মাসেই চরমপন্থী খ্রিস্টান দেশ ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে প্রিয় নবী সা. এর আবমাননায় লিপ্ত হয়েছে। ব্যাঙ্গাত্বক কার্টুন প্রকাশ করে গোটা মুসলিম উম্মাহর হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে। এদের দৃষ্টান্ত মক্কার মুশরিকদের ন্যায়, তারা রাসুল সা. কে কষ্ট দিত। সাধারণ মানুষকে তারা কুরআনের বাণী শুনতে বাধা দিতো। মহান আল্লাহ তায়ালা বলেন وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغلبون (আয়াত - ২৬, সূরা হামিম সিজদা) এবং তারা বলে তোমরা এই কুরআন শ্রবণ করোনা এবং তার তেলাওয়াত কালে হট্টগোল সৃষ্টি করো।

প্রিয় পাঠক! এই ফ্রান্স একদিকে রাসুলের ব্যাঙ্গাত্বক কার্টুন প্রকাশ করে তার সুমহান চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা চালাচ্ছে। অপরদিকে আপনারা যারা তাদের অর্থনৈতিক ব্যবস্হাপনা সম্পর্কে ধারনা রাখেন তারা জানেন তারা কিভাবে মানুষের উপর জুলুম করে তাদের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করেছে।

মহান আল্লাহ তায়ালা বলেন مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ (আয়াত ২৯- সুরা ফাতাহ) এই আয়াতের প্রেক্ষাপট অনেক ব্যাপক শুধু মূল বিষয় আজ আলোচনা করবো। হুদায়বিয়ার সন্ধির সময় যখন রাসুল সা. ও মক্কার মুশরিকদের মাঝে সন্ধি চুক্তি হচ্ছিলো তখন নবিজীর জামাতা হযরত আলী রাঃ সন্ধিপত্রে নবিজী সাঃ এর নামের সাথে রাসুলুল্লাহ শব্দ যোগ করে লিখেন مِنْ مُحَمَّد رَسُولُ اللَّه তখন মুশরিকরা বলল তাকে যদি আমরা রাসুল হিসেবে মেনেই নিতাম তাহলে তো তার সাথে যুদ্ধ ও সন্ধি কোন কিছুই প্রয়োজন ছিলনো।

তখন নবিজী সা. হযরত আলী রা. কে مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ কেটে محمد بن عبد اللَّه লেখার নির্দেশ প্রদান করলেন। নবিজী সা. বললেন, তারা স্বীকৃতি না দিলেও আমি আল্লাহর রাসুল। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখিত আয়াত নাযিল করেন। মুহম্মদ সাঃ আল্লাহর রাসুল। আর তার সাথে যারা আছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর। মুমিনদের প্রতি খুবই দূর্বল। মহà