রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

পটিয়া মাদরাসার মুহতামিম মুফতী আবদুল হালীম বুখারী অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর সদস্য, জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর মহাসচিব মুফতী শাহ আবদুল হালীম বুখারী অসুস্থ হয়ে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে অভিজ্ঞ ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

মুফতী আবদুল হালীম বুখারীর বড়ছেলে মাওলানা রেজাউল করিম বুখারী জানিয়েছেন, হজরত বার্ধক্যজনিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সমস্যার পাশাপাশি জ্বরেও ভুগছেন গত কয়েকদিন ধরে।এবং গতকাল রক্ত পরীক্ষায় টাইফয়েড ধরা পড়েছে ৷

তিনি তাঁর বাবার সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষী, ছাত্রবৃন্দ ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়ার আবেদন করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ