রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

ভূ-রাজনৈতিক কারণেই বাংলাদেশকে গুরত্ব দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ভূ-রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় বাইডেন প্রশাসন ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরো বাড়িয়ে তুলবে বলে আশা করছি। রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি, যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্ব ভৌগলিক ও উদীয়মান দেশ হিসেবে আমাদের গ্রহণ করে দ্বিপাক্ষিক সম্পর্কটা আরো বাড়িয়ে তুলবে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতেও তাদের আরো শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করছি।

মিয়ানমারে গণহত্যা ও জাতিগত নির্মূলের কথা উল্লেখ করে তিনি বলেন, জো বাইডেন তার নির্বাচনী ইশতেহারে মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলোতে জোর দিয়েছেন। তাই তারা রোহিঙ্গা ইস্যুতে আরো সোচ্চার হবে। একই সঙ্গে জলবায়ু, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত বিষয়েও বাইডেন প্রশাসনের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করি সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় হবে।

জো বাইডেনকে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ, হিংস্র উগ্রবাদ, বিদ্বেষ, রোহিঙ্গাদের মতো জোরপূর্বক বাস্তুচ্যুতকরণের মতো ঘটনা কার্যকরভাবে মোকাবেলা এবং কার্যকর ও উন্নত বিশ্ব তৈরিতে আমি আপনার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অপেক্ষায় আছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ