রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে আরো ১৬ জন, শনাক্ত ১৬৯৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণঘাতী করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৬৯৯ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৬ হাজার ১০৮ জনের মৃত্যু হলো।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১১৫টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬১৬টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫২০টি। এ নিয়ে ২৪৮তম দিনে এসে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লাখ ৭০ হাজার ১৬৪টি।

উক্ত সময়ের মধ্যে আরো ১ হাজার ৬৯৯ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৬ হাজার ১০৮ জনের মৃত্যু হলো।
একই সময়ে দেশে ১ হাজার ৬৪৮ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৫৭ শতাংশ এবং সুস্থতার হার ৮০ দশমিক ৫৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ