মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

কবরে ‘চরমোনাই মুরিদ’ পরিচয় দিলে কোনো কাজ হবে না : চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি) ময়মনসিংহ প্রতিনিধি

আজ বুধবার বাংলাদেশ মুজাহিদ কমিটি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড়ে একটি হালকায়ে জিকির ও ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার ইসলামী আন্দোলন,শ্রমিক আন্দোলন,যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

ইসলাহি এ মাহফিলে চরমোনাই পীর বলেন, পার্থিব এ জীবনে মানুষের চলার রাস্তা - দু’টি। একটি জান্নাতের রাস্তা অপরটি জাহান্নামের। আর জান্নাতের রাস্তা খুঁজে নিতে হবে ইমানের আলোয়ে। ইমান হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং সে অনুযায়ী কাজ করা। মনে রাখবেন, কবরে ‘চরমোনাইয়ের মুরিদ’ বলে পরিচয় দিলে কোনো কাজ হবে না। সেখানে দেখা হবে আমল।আর সে আমলের পুঁজি তৈরির জায়গা হলো এ দুনিয়া।

তিনি আরো বলেন, দুনিয়ার মামলায় একবার হেরে গেলে আবার উচ্চ আদালতে আপিল করে খালাসের আশা করা যায়। কিন্তু আখেরাতের মামলায় আপিলের কোনো সুযোগ নেই। কোনো তদবির সেখানে কাজে আসবে না। একমাত্র কোরআন-হাদিস অনুযায়ী নিজের জীবন গঠন করে কবরে যেতে পারলেই মুক্তির আশা করা যায়।

সবশেষে মুফতি রেজাউল করীম বলেন, কলব পরিষ্কার করার একমাত্র ঔষধ হচ্ছে জিকির। বেশি বেশি আল্লাহর জিকির করলে কলবের ময়লা দূর হয়। আর কলব পরিষ্কার হলে সেখানে পাপাচার-অনাচার বাসা বাঁধতে পারে না।তাই সর্বদা জিকিরে মশগুল থাকতে হবে।

আগত মুসুল্লিদের তাওবা ও বয়াত করানোর মাধ্যমে আলোচনার ইতি টানেন তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ