শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জেনে নিন শীতকালে পা ফাটা রোধ করার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীতের সময় পায়ের পাতার চামড়া খসখসে হয়ে যায়। কারও কারও আবার চামড়া ওঠে, এমনকী কেটেও যায়। তখন ফাটা জায়গায় ধুলোবালি-ময়লা ঢুকে সংক্রমণের সম্ভাবনা থাকে। এছাড়া জুতায় সমস্যা থাকলেও অনেকের পা ফাটে। এ পা ফাটা রোধে যা করতে পারেন-

গরম পানিও লেবু: বালতির পানিতে লেবুর রস আর এক চিমটে খাবার সোডা মিশিয়ে তাতে পা ১৫ মিনিটের মতো ডুবিয়ে রাখুন । তবে পানি অতিরিক্ত গরম করা ঠিক নয়। এরপর একটা পিউমিক স্টোন দিয়ে পা পরিষ্কার করে ফেলুন। নিয়ম করে এটা করলে পা ফাটা অনেকটা কমে যাবে।

নরম জুতো ব্যবহার: শীতকালে শক্ত জুতা ব্যবহার করা মোটেও ঠিক নয়। নরম শোলের জুতো পরুন। এ সময় পা ঢাকা জুতা ব্যবহারের চেষ্টা করুন। সেই সঙ্গে পায়ে মোজা ব্যবহার করুন। মোজা পরার আগে পায়ে কোনও ক্রিম লাগিতে নিয়ে পরুন।

পা ঘষে নিন ঝামা পাথর দিয়ে : প্রতিদিন রাতে শোওয়ার আগে গরম পানিতে পা ভেজান। এবার একটু সাবান লাগিয়ে ঝামা পাথরে পা ভালো করে ঘষে নিন। এতে ত্বকের মরা কোষ, ময়লা সব উঠে আসবে। সেই সঙ্গে গোড়ালিও পরিষ্কার থাকবে।

অর্গানিক ভেজিটেবল অয়েল : পা ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিন। এবার ভেজিটেবল অয়েল বা নারকেল তেল ভালো করে লাগিয়ে নিন। মোজা পরে শুয়ে পড়ুন। এতে পা নরম হওয়ার পাশাপাশি ফাটা দাগও মিলিয়ে যাবে। শীতে প্রতিদিন এটা করতে পারলে উপকার পাবেন।

গ্লিসারিন ও গোলাপজল : গোলাপজল আর গ্লিসারিনের মিশ্রণ পায়ের ফাটা, চামড়ার ক্ষয় অনেকটাই সারিয়ে তুলতে পারে। কারণ গ্লিসারিন রুক্ষ শুকনো চামড়াকে নরম করে। এছাড়া গোলাপজলে থাকা ভিটামিন এ, বি৩,সি, ডি, ই আর অ্যান্টি-অক্সিডেন্ট পা মসৃণ করে তোলে।

কলা-মধুর মিশ্রণ : গরম পানিতে পা ডুবিয়ে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। এবার পাকা কলা আর মধু দিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার ওই পেস্ট পায়ে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। শুকিয়ে এলে গরম পানি দিয়েই ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করলেই খুব ভালো ফল পাওয়া যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ