শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রোববার হেফাজতের প্রতিনিধি সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রতিনিধি সম্মেলন আগামীকাল রবিবার। চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদরাসায় হেফাজতের এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। একটি মূল প্রস্তুতি কমিটিসহ প্রায় ১২টি উপকমিটি ইতোমধ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

হেফাজত সূত্রে জানা গেছে, মাদরাসার শিক্ষাভবনের ৩য় তলা মিশকাতের দরসগাহে সকাল ৯ টায় এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। এখানে কাউন্সিলর ব্যতিত অন্য যে কারো প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। এতে সভাপতিত্ব করবেন হেফাজতের বর্তমান সিনিয়র নায়েবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।

জানা গেছে, হেফাজতের প্রায় সাড়ে ৩’শ জন কেন্দ্রীয় শীর্ষ মুরুব্বিরা আগামীকাল ঠিক করবেন কে হবেন প্রয়াত আল্লামা আহমদ শফি রহ. এর স্থলাভিষিক্ত। ইতোমধ্যে সারাদেশের আলেমরা আসতে শুরু করছেন বলে জানা গেছে।

আরও জানা গেছে, আগামীকালের সম্মেলন সফল করতে বিভিন্ন উপকমিটি মিটিং করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ