শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা আবারো নাকচ করলো ইরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের সঙ্গে আপোষ প্রক্রিয়ায় যেতে নিজের অস্বীকৃতির কথা আরেকবার জানিয়ে দিয়েছে ইরাক সরকার। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির মুখপাত্র আহমাদ মোল্লা তোল্লাব তার দেশের এ নীতি-অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন বলে আল-ফোরাত টেলিভিশন খবর দিয়েছে।

বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সুদান সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি ইঙ্গিত করে মোল্লা তোল্লাব গতকাল শনিবার এক বক্তৃতায় বলেন, ইরাকের সংবিধানেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রীর মুখপাত্র এর আগেও একবার সেদেশের আইন অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয় বলে জানিয়েছিলেন। তিনি আরো বলেছিলেন, ইরাকের সরকার ও জনগণ ফিলিস্তিনি জাতি ও জেরুসালেমের প্রতি সমর্থন জানিয়ে যাবে।

ইরাকের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন উপলক্ষে ফিলিস্তিন সংকট প্রসঙ্গে তাদের নীতি-অবস্থান ব্যাখ্যা করেছেন। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের গণহত্যা ও নিপীড়নের নিন্দা জানিয়ে তারা বলেছেন, এই দখলদার শক্তির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ