শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মোবাইল আসক্তি আপনার যে চার ক্ষতি ডেকে আনছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৈনন্দিন জীবনে স্মার্টফোন গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কথা বলা ছাড়াও ক্ষুদে বার্তা পাঠানো, ছবি তোলা কিংবা ইন্টারনেট ব্যবহারের জন্য অনেকেই দিনের বেশিরভাগ সময় কাটান মোবাইলে। মোবাইলটা কারও কারও কাছে আসক্তির পর্যায়ে চলে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ আসক্তির কারণে নানা ধরনের সমস্যা হতে পারে। যেমন-

এক- অনবরত মেসেজ পড়া, ই-মেইল দেখা এবং মোবাইলের ছোট স্ত্রিনে ব্রাউজ করলে চোখের পেশী ক্ষতিগ্রস্ত হয়। ফলে দৃষ্টিতে সমস্যা দেখা দেয়।

দুই- যেহেতু এখন বেশিরভাগ ফোনই আঙুলের স্পর্শের মাধ্যমে চালানো হয় এ কারণে বেশিক্ষন মোবাইল চালালে আঙুল ও কবজিতে ব্যথা দেখা দেয়।অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে ঘাড়-মাথা ব্যথা হতে পারে। দীর্ঘসময় কথা বললে কানেও সমস্যা দেখা দেয়।

তিন- গবেষণায় দেখা গেছে, টয়লেট সিটের চেয়েও বেশি ব্যাকটেরিয়া থাকে মোবাইল ফোনে।অন্য কেউ আপনার মোবাইল ব্যবহার করলে তার থেকেও জীবাণূ ছড়াতে পারে। তখন শরীরে সংক্রমণও দেখা দিতে পারে।

চার- গোটা বিশ্বে লাখো মানুষ এখন হতাশায় ভূগছেন। মনোবিজ্ঞানীরা বলছেন, বেশিরভাগ মানসিক রোগই হচ্ছে চাপ থেকে। আর এই চাপের অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম যা মোবাইল ফোনের মাধ্যমেই দ্রুত ছড়িয়ে পড়ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ