শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সৌদি-মার্কিন সম্পর্ক পুনর্মূল্যায়ন করবেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সব সময়ই ভালো থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে তা বিশেষ উচ্চতায় পৌঁছায়। তবে এ সম্পর্ক পুনর্মূল্যায়ন করবেন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এমনটাই মনে করছেন মার্কিন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এনবিসি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, জো বাইডেনের আমলে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ধরন বদলে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ জো বাইডেন তেলসমৃদ্ধ সৌদি আরবকে ‘অস্পৃশ্য’ বলে বর্ণনা করেছেন এবং তিনি মনে করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত।

এনবিসি টেলিভিশনের রিপোর্টে আরও বলা হয়, জো বাইডেন তার নির্বাচনী প্রচারণার সময় বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে ইয়েমেনে সৌদি আগ্রাসনের অবসান ঘটবেন তিনি। এছাড়া, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করবেন এবং বিশ্বব্যাপী বিরোধী রাজনৈতিক মতাদর্শ লোকজনকে তিনি রক্ষার জন্য কাজ করবেন।

তবে এনবিসি টেলিভিশনের ওই রিপোর্টে বলা হয়েছে, এবিষয়ে যত ব্যক্তির সঙ্গে কথা হয়েছে তারা প্রত্যেকেই মনে করেন, সৌদি আরবের সঙ্গে ‍যুক্তরাষ্ট্রের কৌশলগত যে সম্পর্ক রয়েছে বাইডেনের পক্ষে তার অবসান ঘটানো কোনমতেই সম্ভব হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ