শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফের আইসোলেশনে বরিস জনসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফের সেলফ আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা আক্রান্ত এক এমপির সংস্পর্শে আসায় রোববার রাত থেকে সেলফ আইসোলেশনে গেছেন তিনি।

গত বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে অ্যাশফিল্ডের এমপি লি অ্যান্ডারসনের সঙ্গে বৈঠক করেছিলেন জনসন। পরে অ্যান্ডারসনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। আর তাই জনসন আইসোলেশনে গেছেন।

জনসন টুইটারে লিখেন, এনএইচএস টেস্ট করিয়েছি তবে করোনার কোনো লক্ষণ ধরা পড়েনি। যেহেতু করোনা পজেটিভ একজনের সংস্পর্শে ছিলাম তাই সেলফ আইসোলেশনে আছি।

তিনি লিখেন, আমার দেহে কোনো করোনার লক্ষণ নেই। সরকারি বিধি মেনে সেলফ আইসোলেশনে আছি।

করোনা ভাইরাস নিয়ে বিশেষ ঘোষণা দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জনসন। আগামী কয়েক সপ্তাহে যুক্তরাজ্যে বিভিন্ন বিধি-নিষেধ জারি করার কথা। এর মধ্যেই প্রধানমন্ত্রী জনসনকে সেলফ আইসোলেশনে যেতে হলো।

করোনার মহামারী শুরুর দিকে কোভিড-১৯ পজেটিভ হয়েছিলেন বরিস জনসন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সেসময় তাকে আইসিইউ-তে নেয়া হয়েছিল। পরে সুস্থ হয়ে কাজে যোগ দেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ