শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মহামারি করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে অষ্ট্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে অষ্ট্রিয়া সরকার। করোনার দ্বিতীয় দফার সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে স্কুল, কলেজসহ অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ করে দিয়েছে দেশটি। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত নতুন লকডাউন আসছে। এর আগে দু’সপ্তাহের আংশিক লকডাউন দেয়া হলেও করোনা নিয়ন্ত্রণে তা খুব একটা কার্যকর হয় নি।

দেশটির এ নতুন পদক্ষেপে খাদ্য দোকানসহ অতি প্রয়োজনীয় কিছু দোকানপাট, ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে। প্রাইমারি ও মাধ্যমিক স্কুলসমূহ অনলাইনে কাজ করবে।  হাইস্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে এ পদ্ধতিতেই তাদের পাঠদান অব্যাহত রেখেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ