শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মারা গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা এতথ্য জানিয়েছে। তবে  কী কারণে তার মৃত্যু হয়েছে তা বলা হয়নি।

২০১৪ সালে তিনি বৈরুতের একটি হাসপাতালে হার্ট সার্জারি করেছিলেন বলে জানা গেছে। মুয়াল্লিম ২০০৬ সাল থেকে দেশটির শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দেশটির দীর্ঘ গৃহযুদ্ধের সময়ে ২০১২ সাল থেকে উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘদিনের মিত্র হওয়ার কারণে মুয়াল্লেম নিয়মিতভাবে বিদেশি হস্তক্ষেপ এবং সিরিয়ার সার্বভৌমত্বের নির্বিচার লঙ্ঘনের নিন্দা জানিয়ে এসেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ