শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ১৩ লাখ ৩২ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৩ লাখ ৩২ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ কোটি ৫৩ লাখ ৪৯ হাজার ৪০৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ২৩৭ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪ হাজার ৫৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৩০৫ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৫২ হাজার ৬৫১ জনের। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৫ লাখ ৩৮ হাজার ০৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৮ লাখ ৭৪ হাজার ১৭২ জন এবং মারা গেছে ১ লাখ ৩০ হাজার ৫৫৯ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ৫৮ লাখ ৭৬ হাজার ৭৪০ জনের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। এছাড়া মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ৬৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ