শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নারী পুলিশদের হিজাব পরার অনুমতি দিল নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের অফিশিয়াল ইউনিফর্ম হিসেবে হিজাব অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড। পুলিশে নিয়োগ পাওয়া মুসলিম নারী জিনা আলীকে প্রথম হিজাব পরানোর মধ্য দিয়ে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

পুলিশের একজন মুখপাত্র বলেন,  দেশের বহুজাতি গোষ্ঠীর সদস্যদের নিয়ে আরও বিস্তৃত পরিসরে সেবা নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য। এর ফলে আরো বেশি মুসলমান নারী পুলিশ বাহিনীতে যোগ দিতে আগ্রহী হবে বলে তারা আশা করছে।

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, দুই বছর ধরে তারা হিজাব তৈরি করেছে। প্রথম সদস্য হিসেবে হিজাব পরতে যাওয়া আলীর জন্ম ফিজিতে। ছেলেবেলায় তিনি নিউজিল্যান্ডে পাড়ি দেন। ক্রাইস্টচার্চ মসজিদে হামলার পর তিনি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

জিনা আলী বলেন, ‘আমি উপলব্ধি করতে শুরু করলাম, মানুষকে সহায়তা করার জন্য পুলিশ বাহিনীতে আরও বেশি মুসলমান নারীদের অংশগ্রহণ করা উচিত। নিউজিল্যান্ড পুলিশ বাহিনীতে আমার পোশাকের অংশ হিসাবে হিজাব তুলে ধরতে পারায় আমার খুব ভালো লাগছে।’

হিজাব ইংল্যান্ডে কয়েকটি অঞ্চলের পুলিশ বিভাগে অফিসিয়াল ইউনিফর্মের স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং স্কটল্যান্ড পুলিশ রয়েছে। যুক্তরাজ্যে মেট্রোপলিটন পুলিশ ২০০৬ সালে হিজাব ব্যবহারের অনুমতি দেয়। ১০ বছর পর একই পথে হাঁটে পুলিশ স্কটল্যান্ড। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশের নারী সদস্য মাহা শুক্কর ২০০৪ সালে হিজাব পরে ইতিহাস গড়েন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ