রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মতিঝিল থানার দক্ষিণ কমলাপুর এলাকায় স্ত্রীর ওপর অভিমান করে স্বামী আত্মহত্যা করেছে । জানা গেছে, স্ত্রীর ওপর অভিমান করে ওয়াসিম রানা নামের এক তরুণ আত্মহত্যা করেছেন। তিনি পেশায় ছিলেন হকার।

সকাল ১১টার দিকে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন তিনি। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

ওয়াসিমের স্ত্রীর বড় ভাই লিটন জানান, দক্ষিণ কমলাপুরের একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন ওই দম্পতি। বুধবার তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে অভিমান করে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ওয়াসিম। অচেতন অবস্থায় দ্রুত ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওয়াসিমের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কেয়ারী গ্রামে। এক মেয়ের জনক ছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ