শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টানা আট মাস বন্ধ থাকার পর খুলল ভারতের মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা আট মাস বন্ধ থাকার পর বোম্বের মসজিদ, মাযার, মন্দির এবং গির্জাসমূহ খুলে দেওয়া হয়েছে। তবে এসকল স্থানে স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ মানার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল (১৮ নভেম্বর) ভারতের বোম্বের করোনার প্রাদুর্ভাবের কারণে টানা আট মাস বন্ধ থাকার পরে সকল ইবাদতের স্থানসমূহ আবার খোলা হয়েছে।

শহরের সকল মসজিদ, মাযার, মন্দির, গির্জা এবং গুরুদ্বার (শিখদের মন্দির) পুনরায় চালু হওয়ার ফলে বিভিন্ন ধর্মের অনুসারীগণ নিজ নিজ ইবাদতের স্থানে উপস্থিত হয়েছেন।

করোনার ভাইরাস বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসকল স্থানে স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ পালন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও লোকজনের সমাগম হ্রাসের নির্দেশ দিয়েছেন। এছাড়াও মসজিদ ও মন্দিরসমূহে সকল প্রকার মানত ও নজর প্রদান করা নিষেধ এবং অতীতের তুলনায় কাজের সময় হ্রাস করার কথা বলেছেন।

শহরের কর্মকর্তারা আশা করেন যে, ইবাদতের স্থানসমূহ পুনরায় চালু হওয়ার সাথে সাথে এই জায়গাগুলির সাথে সম্পর্কিত কাজসমূহ অতীতের মতো আবারও সমৃদ্ধ হবে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ