রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

দারুল উলুম দেওবন্দে শুরু হচ্ছে পাঠদান: আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।
ডেপুটি এডিটর>

ভারতের ঐতিহাসিক দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দসহ ভারতের সব মাদরাসা খুলে দেয়ার মৌখিক অনুমতি দিয়েছে সরকার। তবে আনুষ্ঠানিক অনুমতি আসলেই পাঠদান শুরু হবে বলে জানিয়েছে দেওবন্দ মাদরাসা কর্তৃপক্ষ।

দেওবন্দ ভিত্তিক নিউজ ইসলামিক মিডিয়া জানায়, করোনার কারণে বন্ধ থাকা ভারতের কওমি মাদরাসাগুলো খুলতে সরকারের পক্ষ থেকে মৌখিক অনুমতি এসেছে। তবে এখনো আনুষ্ঠানিক অনুমতিপত্র আসেনি। অনুমতি আসলেই পাঠদান শুরু করার কথা জানিয়েছে দেওবন্দ মাদরাসা।

আজ বৃহস্পতিবার দারুল উলূম দেওবন্দের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে এ তথ্য জানানো হয়। বৈঠকে মাদরাসা খোলার বিষয়ে বিস্তারিত আলোচনার পর দারুল উলূম দেওবন্দ জেলা প্রশাসক, জেলা সাহারানপুরের অফিসারকে একটি লেটারপ্যাড প্রেরণ করেছেন। সভায় দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা সৈয়দ আরশাদ মাদানী, দারুল উলূম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী, দারুল উলূম দেওবন্দের শিক্ষক মাওলানা ওসমান কাসেমী, দারুল উলূম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আবদুল খালিকসহ অন্যান্য উস্তাদগণ উপস্থিত ছিলেন।

এর আগে এ মাসের শুরুতে সাহারানপুর দেওবন্দের এসপি ‘দেহাত কুমার আশক মিনা’ দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে এসে দারুল উলুমের মুহতামিম, মুফতি আবুল কাসেম নোমানীর সঙ্গে সাক্ষাত করেন। সে সময় মাদরাসার কর্তৃপক্ষ মাদরসাা খোলার বিষয়ে সরকারের অনুমতি চায়। এর পরিপ্রেক্ষিতে মাদরাসা খোলার বিষয়ে সরকার মৌখিক অনুমতি প্রদান করে। সূত্র:ইসলামিক মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ