শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ধর্মীয় কাজে বাধা দিয়ে সরকার নিজের বিপদ ডেকে আনছে: আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার সীরাত কনফারেন্স, ওয়াজ মাহফিলসহ ধর্মীয় কাজে বাধা দিয়ে নিজের বিপদ ডেকে আনছেন।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, আজ আমার ও মাওলানা মামুনুল হকের তিনটি প্রােগ্রাম সরকার বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে। আমরা বলতে চাই, আমরা সরকারের শত্রু নয়। যারা সরকারের নামে ওয়াজ মাহফিলসহ ধর্মীয় কাজে বাধা প্রদান করে তারাই সরকারের শত্রু।

হেফাজতের আন্দোলন কোন সরকারের বিরুদ্ধে নয়। হেফাজতের আন্দোলন হল নাস্তিক মুরতাদ ও সকল বাতিলের বিরুদ্ধে। তাই সরকারের আমাদের। বিষয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তিনি আজ বাদ আসর ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়া মােহাম্মদপুরের উদ্যোগে ঐতিহাসিক সাত মসজিদ চত্তরে তাৎক্ষণিকভাবে আয়ােজিত সমাবেশে এ কথা বলেন।

উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন জামিয়া মােহম্মাদিয়ার প্রিন্সিপাল ও হেফাজত উপদেষ্ঠা মাওলানা আবুল কালাম, হেফাজতের নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক, হেফাজতের যগ্ম মুহাসচিব মাওলানা মামুনুল হক, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার মােহতামিম মাওলানা ফারুক আহমাদ, হেফাজতের সংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, সহকারী সংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, সহাকরী প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, সহকারী অর্থ সম্পাদক মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা যােবায়ের, মাওলানা মাহমুদুর রহমানসহ ইত্তেফাকভুক্ত মাদরাসাসমূহের মােহতামিমবৃন্দ। তিনি আরও বলেন, হেফাজত ইসলাম অতিতেও ইসলামের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও ইসলামের পক্ষে কাজ করে যাবে। হেফাজত কখনাে কোনাে বাতিলের সাথে আপােষ করেনি। ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ