শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাকিস্তানসহ ১২ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান ও আরও ১১ দেশ থেকে আসা ব্যক্তিদের জন্য ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। পরবর্তী নোটিশ দেয়া না পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গতকাল বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই স্থগিতাদেশের খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে আমিরাত।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, আমরা জানতে পেরেছি পাকিস্তানসহ ১২ দেশের জন্য ভ্রমণ ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে আমিরাত।

এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় পাকিস্তান ছাড়াও আরও যেসব দেশ রয়েছে, সেগুলো হলো- তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া ও আফগানিস্তান।

পাকিস্তানে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিনই ২ হাজার করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৩ হাজার ৬৩ হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৭ হাজার ২৩০ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ