শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম ধাপের পৌরসভার ভোট ইভিএমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৌরসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব মো. আলমগীর বলেন, প্রথম ধাপে যেসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলোর সবগুলোর ভোট গ্রহণ ইভিএমের মাধ্যমে করা হবে। আগামী রোববার বা সোমবারের মধ্যে প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরো বলেন, প্রথম ধাপের নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে আয়োজন করার চিন্তাভাবনা করা হচ্ছে। এ জন্য নির্বাচন কমিশনে ইতোমধ্যে নথি উপস্থাপন করা হয়েছে। এখন কমিশন অনুমোদন দিলেই আগামী রোববার বা সোমবারের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপের নির্বাচন শেষ করতে হলে আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা করতে হবে।

জানা যায়, নির্বাচন কমিশনে উপস্থাপন করা নথিতে প্রথম ধাপে মোট ২৫টি পৌরসভার ভোট গ্রহণের অনুমোদন চাওয়া হয়েছে। গতকাল বুধবার নির্বাচনের তফসির ঘোষণা করার কথা ছিল। কিন্তু ইসি অনুমোদন না দেওয়ায় সেটি হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ