শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাইডেনের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টিমের সদস্যদের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করছেন রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কয়েকজন উর্দ্ধতন কর্মকর্তা।

সিএনএন জানায়, বাইডেনের বিজয় নিশ্চিত হলেও দেশটির সাধারণ পরিষেবা প্রশাসন জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো শুরু করেনি। এর মধ্যেই বাইডেনের টিমের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছেন হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তারা।

ট্রাম্প প্রশাসনের সাবেক এক কর্মকর্তা সিএনএন’কে জানিয়েছেন, তারা বাইডেনের টিমের সঙ্গে এই যোগাযোগকে দলীয় বিবেচনার ঊর্ধ্বে দেশের প্রতি দায়িত্বের অংশ হিসেবে দেখছেন। তিনি দাবি করেন, দুই পক্ষের মধ্যে এই আলোচনা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার মতো বড় পরিসরে কিছু নয়। জানান, তারা বাইডেন প্রশাসনকে সহায়তা করতে চান।

তবে বাইডেনের টিমের একজন উর্দ্ধতন সদস্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। টিমের আরেক সদস্য বলেন, ‘ ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সহায়তার মনোভাবকে স্বাগত জানাই। তবে তার অর্থ এই নয় যে, এটি সহজ পক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের সহায়ক।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ