শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাহমানিয়া মাদরাসায় বুখারি শরিফের দরস দিলেন আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুর মাদরাসায় বুখারি শরিফের দরস দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাহমানিয়া মাদরাসার দাওরায়ে হাদিস মিলনায়তনে বুখারি শরিফের এ দরস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মাহফুজুল হক, মুফতি হিফজুর রহমান, মাওলানা মামুনুল হকসহ ঢাকার অনেক ওলামায়ে কেরাম।

জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় বুখারির দরস দিয়েছিলেন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। তার ইন্তেকালের পর বুখারি শরিফের দরস দেন আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশের বিখ্যাত আলেমদের বুখারি শরিফের দরসের ধারাবাহিকতায় এবার দরস প্রদান করলেন হেফাজত আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ