শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আফগানিস্তানে সুরক্ষিত অঞ্চলে কয়েক দফা রকেট হামলায় নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও সন্ত্রসী হামলার ঘটনা ঘটেছে। এবারের হামলায় ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ৩১ জন আহত হয়েছে বলে জানা গেছে। কাবুলে তালেবানদের সঙ্গে ন্যাটো বাহিনীর শান্তিচুক্তির পর সংঘাত কমে আসবে বলে ধারণা করা হলেও দু মাস ধরে দেশটিতে নিয়মিত বিরতিতে হামলার ঘটনা ঘটছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানায়, কমপক্ষে ২৩টি রকেট ছোড়া হয়েছে এ হামলায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলা সম্পর্কে হতাহতের তথ্য জানিয়ে হামলাকে সন্ত্রাসী আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছে। কাবুলের অভ্যন্তরে রকেট বহন করা গাড়ি কিভাবে প্রবেশ করল, তা অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শনিবার সকালে পরিচালিত হামলাটি দেশটির রাজধানীর বেশ সুরক্ষিত অঞ্চলে হয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। কাবুলের ওই সুরক্ষিত অঞ্চলে বিদেশি দূতাবাস রয়েছে এবং বিভিন্ন ব্যাবসায়িক গোষ্ঠীর অবস্থানও এখানেই। কড়া নিরাপত্তার মধ্যে আবদ্ধ থাকা এ অঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ দেশি-বিদেশি ব্যক্তিদের বসবাস রয়েছে। এখন পর্যন্ত এ হামলায় কেউ দায় স্বীকার করেনি। সূত্র: আল জাজিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ