শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আবারো যৌতুক না পেয়ে স্ত্রীকে আগুন দিলো স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারো যৌতুক না পেয়ে স্ত্রীকে আগুন দিলো স্বামী। স্বামীর দেয়া সে আগুনে ঝলসে যাওয়া গৃহবধূর নাম ইয়াছমিন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আগুনে ইয়াছমিনের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। পা-উরুসহ নিচের অংশ প্রায় পুরোটাই পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে বেলা ১১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে যৌতুক নিয়ে গৃহবধূ ইয়াছমিন ও তার স্বামী রাফেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জেরে শুক্রবার ভোররাতে স্ত্রী ইয়াছমিনের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় রাফেল।

দগ্ধ গৃহবধূ ইয়াছমিনকে শুক্রবার চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ স্বামী রাফেলকে গ্রেফতার করে, আজ শনিবার তাকে আদালতে তোলা হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ