শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইরাক ছাড়ল মার্কিন সেনার প্রথম দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের একটি দল প্রথমবারের মতো প্রত্যাহার করা হয়েছে। ধাপে ধাপে আরো সেনা প্রত্যাহার করা হবে বলে জানানো হয়েছে।

ইরাকি জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে পার্সটুডে।

রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সম্প্রতি ইরাক ও আমেরিকার মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তার আওতায় এসব সেনা প্রত্যাহার করেছে ওয়াশিংটন।

খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার আল-খাফাজি জানান, মার্কিন সেনা প্রত্যাহার আজ থেকে শুরু হয়েছে। প্রথম ধাপে ৫০০ মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে।

জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র আরো জানান, ইরাকে যেসব মার্কিন সেনা থাকছে সেগুলো কম্ব্যাট ইউনিট না। মূলত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে বিমান হামলায় সমর্থন দেবে এসব সেনা। এ ছাড়া পরামর্শমূলক তৎপরতা চালাবে তারা।

জেনারেল খাফাজি জানিয়েছেন, সেনা প্রত্যাহার নিয়ে ইরাক ও আমেরিকার মধ্যে যে চুক্তি হয়েছে, সেই অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার জানান, ইরাকে মার্কিন সেনা সংখ্যা আড়াই থেকে ৩ হাজারের মধ্যে নামিয়ে আনা হবে। আর সেটা করা হবে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে। এ ছাড়া আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনার সংখ্যাও কমিয়ে আনার ঘোষণা দেন মিলার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ