শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করোনা মাখানো চিঠির বিষয়ে ‍বিশ্ব নেতাদের ইন্টারপোলের সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম করোনাভাইরাসের জীবাণু মাখানো চিঠির বিষয়ে সব দেশের রাজনৈতিক নেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল।

করোনা বিষয়ক সতর্কতার দ্বিতীয় সংস্করণে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সীমাবদ্ধ ঝুঁকির পরেও করোনা সংক্রমিত চিঠি দিয়ে কয়েকজন রাজনৈতিক নেতাকে টার্গেট করা হয়েছে। এভাবে আরও মানুষকে টার্গেট করা হতে পারে।’

কারা এই ধরনের চক্রান্ত করতে পারে সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানানো হয়নি ইন্টারপোলের সতর্কবার্তায়। শুধু বলা হয়েছে রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ করোনা মোকাবিলায় সামনের সারিতে যারা থাকছেন, তাদেরকেও সংক্রামিত করার চেষ্টা চালানো হতে পারে।

‘নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা আক্রান্ত কেউ ইচ্ছাকৃতভাবে সংক্রমণ ছড়িয়ে দিতে এক জায়গা থেকে অন্য কোনো এলাকায় চলে যেতে পারে। করোনা আক্রান্তদের শরীরের ফ্লুইড বা লালারস অর্থের বিনিময়ে বিক্রি করার ঘটনাও ঘটছে।’

ইন্টারপোল বলছে, করোনা মহামারীর পরিস্থিতিকে কাজে লাগিয়ে সংগঠিত অপরাধীরা মানুষকে বিভিন্নভাবে ঠকানোর চেষ্টা করছে। পরিস্থিতির সুযোগ নিয়ে বাজারে নকল মাস্ক, স্যানিটাইজার, করোনা পরীক্ষার কিট, প্রতিরোধকারী ওষুধ বিক্রি হচ্ছে। চিন্তার বিষয় হলো করোনার ভ্যাকসিন বাজারে এলেই তা কালোবাজারে চলে যেতে পারে। এসব বিষয়ে গোয়েন্দা এবং নিরাপত্তা এজেন্সিগুলোকে সতর্ক করেছে ইন্টারপোল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ