সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ভাস্কর্য: ইসলাম কী বলে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজতাহিদুল ইসলাম।।

আত্মমর্যাদাবোধে অনন্য ধর্ম ইসলাম। নিজের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা রক্ষায় অনড়। নিজ স্বকীয়তা ও স্বতন্ত্র্যতা রক্ষায় সদা অবিচল। ইসলাম তার অনুসারীদেরকে এর শিক্ষা দিয়েছে পূর্ণ মাত্রায়। কোনো মুসলিম নিজ কর্মে ইসলামের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, স্বাতন্ত্র্য ও স্বকীয়তার গ-ি অতিক্রম করবে- এই সুযোগ রাখেনি ইসলাম। আল্লাহ তায়ালার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি নিজ কাজে-কর্মে কোনো জাতির অনুসরণ করবে কিয়ামতের দিন সে তাদের দলভুক্ত হবে’। (আবু দাউদ শরিফ, হাদিস ৪০৩১)

ইসলাম নিজ স্বতন্ত্র্যতা রক্ষায় তার অনুসারীদের ‘হারাম’ নামক এক ফলপ্রসু রক্ষাকবচ উপহার দিয়েছে। হারাম থেকে বাঁচাতে এর নিকটবর্তী না হওয়ারও মজবুত নির্দেশনা দিয়েছে ইসলাম। প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর এ দু’য়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়- যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ থেকে বেঁচে থাকবে, সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে।

আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে, তার উদাহরণ সে রাখালের ন্যায়, যে তার পশু বাদশাহর সংরক্ষিত চারণভূমির আশেপাশে চরায়, অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশংকা রয়েছে। জেনে রাখ যে, প্রত্যেক বাদশাহরই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরো জেনে রাখ যে, আল্লাহর যমীনে তাঁর সংরক্ষিত এলাকা হলো তাঁর নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখ, শরীরের মধ্যে একটি গোশতপি- আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন নষ্ট হয়ে যায়, গোটা শরীরই তখন নষ্ট হয়ে যায়। জেনে রাখ, সে গোশতপি-টি হলো কলব (অন্তর)। (বুখারি শরিফ, হাদিস: ৫২)

ভাস্কর্য নির্মাণ করা, আল্লাহ তায়ালার নিষিদ্ধ এলাকায় প্রবেশের অন্যতম উপসর্গ। এর মাঝে পরোক্ষভাবে নিহিত রয়েছে মূর্তি পূজার প্রতি উদার্ত আহবান। এতে করে মানুষের অন্তর থেকে ক্রমেই হ্রাস পাবে মূর্তি ও ভাস্কর্যের অসারতা। মনের অজান্তেই মানুষের অন্তরে স্থান পাবে মূর্তি ও ভাস্কর্য প্রীতি। মুসলিম হয়েও পৌত্তলিকদের মূর্তি পূজোয় অংশগ্রহণে বিন্দুমাত্র দ্বিধাবোধ হবে না তার মনে।

সময়ের ব্যবধানে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নির্মিত ভাস্কর্যই পরিণত হবে একান্ত পূজনীয় উপাস্যরূপে। মানুষ ভুলে যাবে ঐশী গ্রন্থ কুরআনুল কারিমের দ্ব্যর্থহীন ঘোষণা, ‘নিশ্চয়ই শিরক করা ভয়াবহ জুলুম’। (সুরা লুকমান- ১৩) ভুলে যাবে মহা গ্রন্থ আল কুরআনের কঠিন সতর্কবাণী, ‘নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শরিক করাকে ক্ষমা করবেন না, তবে এছাড়া অন্যান্য (গোনাহ) যার জন্য ইচ্ছা- ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক