শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ২০২১ সালের মার্চ মাসে বা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ২০২২ সালের মার্চে যোগ দেওয়ার জন্য ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আজ রোববার (২২ নভেম্বর) সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলা দুলাইহান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে সাক্ষাত করতে এলে মন্ত্রী এ আমন্ত্রণ জানান।

বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আরবে আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত সৌদি সরকারি-বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানান।

তিনি বিশেষত আর্মকো, আকওয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন (ইডি), রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি), দেলিম কেএসএ, আলজুমাইরাহ গ্রুপের কথা উল্লেখ করেন। তিনি বিভিন্ন এমওইউ বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন। এ সমঝোতাগুলো বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত।

ড. মোমেন ঢাকায় সৌদি দূতাবাসের সহায়তায় আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবে ফিরে যাওয়ার গতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি রাষ্ট্রদূতকে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ