শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জার্মানিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উচ্চ শিক্ষার্থে জার্মানিতে আসা এক বাংলাদেশি ছাত্র সিফাতুল ইসলাম সিফাত (২৫) দেশটির সাক্সেন আনহ্যাল্ট প্রদেশের হালেতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশ জানায়, রাত পৌনে এগারটার সময় সিফাত তার তিন সহকর্মীর সাথে একটি প্রাইভেটকারে কর্মস্থল থেকে ফেরার পথে মালবাহী এক লরির সাথে তাদের প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই সিফাতুল ইসলামের মৃত্যু হয়। বাকি তিনজনের অবস্থা গুরুতর নয়। পুলিশ জানায় জার্মানিতে সদ্য আসা ঢাকার সবুজবাগ বাসাবোর সিরাতুল ইসলাম সিফাত নবায়নযোগ্য শক্তি বিষয়ে সাক্সেন এ্যানহ্যাল্ট প্রদেশে নর্দহাউজেন ইউনিভার্সিটি অব এপ্লাইড সাইন্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

তার মৃতদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে দেশে লাশ পাঠাতে কমপক্ষে ৩ হাজার ইউরো বা ৩ লাখ টাকার প্রয়োজন। প্রয়াত ছেলে সিফাতের মরদেহ দেশে পাঠাতে সিফাতের পিতা আব্দুল মতিন ও মাতা নাসিমা আক্তার দূতাবাসসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ