শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কোয়ারেন্টাইনে স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে গেলেন স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ। সম্প্রতি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি নিজ থেকেই কোয়ারেন্টাইনে যান। এ সময় তার দাপ্তরিক সকল কার্যক্রম বন্ধ থাকবে।

স্পেনের রাজ প্রাসাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, গত রোববার রাজা ফিলিপ ষষ্ঠ এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, যার একদিন পরেই করোনাভাইরাস শনাক্ত হয়। তাই সোমবার নিজ থেকেই কোয়ারেন্টাইনে যান ফিলিপ।

সংবাদমাধ্যমগুলো আরো জানায়, ৫২ বছর বয়সী এ রাজা ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবেন। এ সময় তার দাপ্তরিক সকল কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে করোনা আক্রান্ত না হলে তিনি ফের স্বাভাবিক জীবনে ফিরবেন।

স্পেনের রাজ প্রাসাদ আরো জানায়, রাজা ফিলিপ কোয়ারেন্টাইনে গেলেও তার স্ত্রী রানী লেটিজিয়া এবং দুই মেয়ে রাজকুমারী লিওনর এবং ইনফন্ত সোফিয়া তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি শুরুর পর ইউরোপের যে কয়টি দেশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল তার মধ্যে একটি হলো স্পেন। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে ১৬ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪৩ হাজার ১৩১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ