শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ৭ জন। তাদের মধ্যে হাসপাতালে ৩১ ও বাসায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৪৪৮ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ে ১১৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ২৬৫টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়াল ২৬ লাখ ৮০ হাজার ১৪৯টি।

এ সময় নতুন রোগী শনাক্ত হয় দুই হাজার ২৩০ জন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৬৬ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ