শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হলেন সিরাজুল মোস্তফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ দায়িত্ব দিয়েছেন।

আজ বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীকে সিরাজুল মোস্তফা স্থলাভিষিক্ত করা হয়েছে। তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। শ্রমিক লীগের সদ্যপ্রয়াত সভাপতি ফজলুল হক মন্টু মারা যাওয়ায় পদটি শূন্য হয়। সংগঠনের সহ-সভাপতি নুর কুতুবুল আলম মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের পর ১১ মাস ধরে ধর্ম সম্পাদকের পদটি ফাঁকা ছিল। আওয়ামী লীগের ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির এখনও ৫টি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে সভাপতিমণ্ডলীর ২টি ও কার্যনির্বাহী সদস্যের তিনটি পদ ফাঁকা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ