শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ট্রাম্প সবকিছু পরিবর্তন করে দিয়েছেন, এটা ওবামার তৃতীয় মেয়াদ নয়: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন বলেছেন, তার শাসনামল ‘ওবামার তৃতীয় মেয়াদ’ হবে না। তার প্রশাসনে দেশ ও পার্টির পুরো প্রতিনিধিত্ব ফুটে উঠবে বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের পর দেয়া প্রথম সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বাইডেন।

দ্য গার্ডিয়ান জানায়, বাইডেন তার যে আংশিক মন্ত্রিসভা ঘোষণা করেছেন সেখানে ওবামা প্রশাসনের বহু অ্যালামনাই রয়েছেন। এমন পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এনবিসি নিউজের লেস্টার হল্টকে বাইডেন বলেন, আমি যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তা ব্যতিক্রম এবং ভাইস প্রেসিডেন্টে ছায়া ঝেড়ে ফেলতে চাইছি।

বাইডেনের কাছে হল্ট জানতে চান, আপনি ওবামা তৃতীয় মেয়াদ তৈরি করতে চাচ্ছেন যারা এমনটা বলছে, তাদের কি বলবেন? জবাবে বাইডেন বলেন, এটা ওবামার তৃতীয় মেয়াদ নয়। ওবামা-বাইডেন প্রশাসনের সময় এখন এক নয়। প্রেসিডেন্ট ট্রাম্প সবকিছু পরিবর্তন করে দিয়েছেন।

তার প্রশাসনে ‘মার্কিন জনগণ এবং ডেমোক্রেটিক পার্টি’ প্রতিনিধিত্ব প্রতিফলিত হবে বলেও মন্তব্য করেন বাইডেন। এমনকি ট্রাম্পকে ভোট দেয়া একজন রিপাবলিকানকেও তিনি তার সরকারে স্থান দিতে পারেন বলে জানিয়েছেন বাইডেন।

বাইডেন আরও বলেন, আমি দেশকে একত্রিত করতে চাই। তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্রদের বিরুদ্ধে তদন্ত করতে ‘বিচার বিভাগকে আমার সিঁড়ি’ হিসেবে ব্যবহার করবো না। যদিও ট্রাম্পের আর্থিক অনিয়ম ও বিভিন্ন অভিযোগ নিয়ে আরও তদন্তের চাপ দিচ্ছেন বেশ কয়েজন ডেমোক্রেট নেতা।
জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর সাংবিধানিক সুরক্ষা হারাবেন ট্রাম্প।

বাইডেন বলেন, আমি আমার প্রশাসনকে ঝামেলায় জড়াতে চাই না। রাজ্য পর্যায়ে বেশকিছু তদন্ত হচ্ছে বলে আমি জানতে পেরেছি। এ ব্যাপারে আমি কোনও হস্তক্ষেপ করবো না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ