বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাখলূকাতের প্রতি ভালোবাসায় আল্লাহ তায়ালার সন্তুষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ আবু সালেহ।।।।

ইসলাম প্রেম, প্রীতি, ভালোবাসা, সহানুভূতি এবং সৌহার্দ্যের শিক্ষা দেয়। দেশ কাল স্থানের সীমার উর্ধ্বে উঠে, সাদা কালোর ভেদাভেদ ভুলে, আপন-পর নির্বিশেষে সকল মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা ও হৃদ্যতা পোষন ইসলামের অন্যতম শিক্ষা। শুধু মানবপ্রেমই নয়, সৃষ্টি জগতের ক্ষুদ্রাতিক্ষুদ্র থেকে শুরু করে বৃহৎ থেকে বৃহত্তম- প্রতিটি প্রাণি সিক্ত হবে আমাদের হৃদয়ের ভালোবাসার পরশে- ইসলাম আমাদের এই শিক্ষাই প্রদান করে। প্রিয়তম রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, (জীবের প্রতি) দয়াকারীর উপর দয়াময় আল্লাহ দয়া করেন। জমিনে বসবাসকারী মাখলুকের প্রতি দয়া কর, আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবেন। -জামে তিরমিযী, হাদীস ১৯২৪

অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাদের প্রতি দয়া করেন না। -সহীহ মুসলিম, কিতাবুল ফাযাইল, হাদীস ৬১৭২

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমগ্র সৃষ্টি আল্লাহ তাআ'লার পরিবার। আল্লাহর কাছে প্রিয় সেই ব্যক্তি যে তাঁর (অর্থাৎ, আল্লাহ তাআ'লার) পরিবারের প্রতি দয়া করে। (শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস: ৭৪৪৮)

প্রিয়তম রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষকে ভালোবাসতেন না। ভালোবাসতেন পশুপাখি। ভালোবাসতেন গাছপালা, তরুলতা ও প্রকৃতি। সকল মাখলূকাতের জন্য তাঁর ভালোবাসা ছিল অবারিত। কেবল মানবজাতি নয়, জীবজন্তুর অধিকার রক্ষায়ও তিনি ছিলেন সোচ্চার। এক দিনের ঘটনা-

রাসূলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারির খেজুর বাগানে প্রবেশ করলে হঠাৎ একটি উট দেখতে পান। উটটি নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাঁদতে লাগলো। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যথিত হলেন। উটটির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে আদর করলেন। এতে উটটির কান্না বন্ধ হল।

তিনি জিজ্ঞেস করলে