শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৪১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ব্রাজিলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দেশটির সাও পাওলো রাজ্যের তাগুই শহরে এ দুর্ঘটনা ঘটে। সাও পাওলো পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে সাও পাওলো পুলিশ জানায়, বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৩৭ জন ঘটনাস্থলেই মারা যান। আর বাকি ৪ জন হাসপাতালে ভর্তির পর মৃত্যুবরণ করেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় এক টেলিভিশন প্রতিবেদনের বরাতে পুলিশ জানায়, ঘটনাস্থলে আরও বেশ কয়েকজন আহত ব্যক্তিকে দেখা গেছে। কিন্তু তাদের সংখ্যা কত তা জানা যায়নি। কীভাবে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হতে তদন্ত করবে পুলিশ।

স্থানীয় গণমাধ্যম বলছে, দুর্ঘটনার শিকার বাসটি একটি টেক্সটাইল কোম্পানির ৫৩ জন কর্মীকে নিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে গুরুতর জখম যাত্রীদের সহায়তা করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ