বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি নিনেমিয়া’ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ডের রায় মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেল ইসরায়েলিরা প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য

অবশেষে মুক্তি পেলেন ইসরায়েলি কারাগারে অনশন পালনকারী ফিলিস্তিনের মাহের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে টানা ১০৩ দিন অনশন পালনকারী ফিলিস্তিনি নাগরিক মাহের আল-আখরাস অবশেষে মুক্তি পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের বেথেলহাম শহর-ভিত্তিক মানবাধিকার সংগঠন প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি বা পিপিএস জানিয়েছে, আখরাস ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান। তিনি বর্বর ইসরায়েলি শাসকগোষ্ঠীর প্রশাসনিক আদেশ বলে বিনা বিচারে আটক ছিলেন এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে তিনি লাগাতার অনশন ধর্মঘট পালন শুরু করেন।পার্সটুডে

পিপিএস জানিয়েছে, দখলদার ইসরাইল কর্তৃপক্ষ জাবারা চেকপয়েন্ট দিয়ে তাকে ফিলিস্তিনে পাঠায় এবং নাবলুস শহরের আল-নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তির পর মাহের আল-আখরাস বলেন, “সমস্ত প্রশংসা আল্লাহর এবং আমি আমার পরিবার ও ফিলিস্তিনি জনগণের মাঝে ফিরে এসেছি। ইনশাল্লাহ একদিন আমরা এই দখলদার শক্তির কবল থেকে মুক্তি পাবো এবং আমাদের জনগণের ইচ্ছাশক্তি বিজয়ী হবে।” আখরাস বলেন, “ফিলিস্তিন স্বাধীন করা ছাড়া আমাদের বিজয় পূর্ণ হবে না।”

৪৯ বছর বয়সী মাহের আল-আখরাসকে গত ২৭ মে ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইহুদিবাদী সেনারা আটক করে এবং প্রশাসনিক ক্ষমতা বলে তাকে বিনা বিচারে ইসরাইলি কারাগারে আটক রাখা হয়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ