শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভারতে করোনা হাসপাতালে আগুন, পাঁচ রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গুজরাট রাজ্যের রাজকোট শহরে একটি কোভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ রোগীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ভোরে শহরের মাবদি এলাকার উদয় শিবানন্দ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এ অগ্নিকাণ্ড ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই হাসপাতালে চিকিৎসাধীন ২০ রোগীকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার সময় ১১ জন রোগী আইসিইউতে ছিলেন। এর মধ্যে ছয়জন উদ্ধার হলেও বাকি পাঁচজন মারা যান। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই হাসপাতালের দ্বিতীয় তলায় শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হাসপাতালটির আইসিইউ থেকে আগুনের সূত্রপাত হওয়ার যথেষ্ট যুক্তসঙ্গত কারণ আছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ