শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলা আদালতে টিকছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভোট কারচুপির অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা আরও একটি মামলা খারিজ করে দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত।

তিন বিচারপতির প্যানেল জানান, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির অভিযোগের কোনও প্রমাণ দাখিল করতে পারেনি। এ জন্য স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) মামলাটি পুরোপুরিভাবে খারিজ হয়।

একই দিন ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় দাবি করেন, ‘বহু জালিয়াতি ভোট পড়েছে’। বাইডেন তখনই হোয়াইট হাউসে বসবেন, যখন প্রমাণ হবে তার পাওয়া ৮ কোটি ভোট অবৈধ নয়।’

একদিন আগেই বলেন, যে কোনও মুহূর্তে ‘ওভাল অফিস’ ছেড়ে দেব। ট্রাম্প মনোনীত আপিল বিভাগের বিচারপতি স্টিফেনোস বিবাস বলেন, কোনও নির্দিষ্ট অভিযোগের পক্ষে যে প্রমাণের প্রয়োজন হয় তার কোনোকিছুই উত্থাপন করতে পারেনি রিপাবলিকান পার্টি।

গত ৩ নভেম্বরের ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বসতে যেখানে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট, যেখানে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন পান ৩০৬টি ভোট। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি।

হেরে যাওয়া গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীরা অনিয়ম এবং অবৈধ ভোট দিয়েছে অভিযোগ তুলে মামলা করেন ট্রাম্প। যদিও প্রমাণ উপস্থাপন করতে না পারায় একের পর এক মামলা খারিজ করে দিচ্ছেন আদালত। এতে নেমে গেছে ট্রাম্পের তর্জন-গর্জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ