শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিজেপিকে হারিয়ে ভারতে এই প্রথম মুসলিম নারী মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর জেলার মেয়র নির্বাচনে চমক দেখালেন তাসনিম বানু। দেশটির ইতিহাসে তিনিই প্রথম মুসলিম নারী, যিনি মেয়রের চেয়ারে বসলেন।

এই অর্জনের পথে তিনি হারিয়ে দিয়েছেন ক্ষমতাসীন বিজেপি (ভারতীয় জনতা পার্টি) প্রার্থী গীতা যোগানন্দকে। অন্যদিকে তাসনিম বানু লড়াই করেছেন জনতা দলের প্রার্থী হিসেবে।

তাসনিমের জয়ে অবাক হয়েছেন সবাই। কারণ তাকে জয়লাভ করতে হয়েছে একটি হিন্দুপ্রধান এলাকা থেকে। উপরন্তু কিছুদিন আগে যখন দেশজুড়ে সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে তখন সেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন ৩১ বছর বয়সী এই মুসলিম নারী। এতকিছুর পরও তার জয়কে ‘তাৎপর্যপূর্ণ’ বলছেন বিশ্লেষকরা।

তাসনিম বানু বলেন, আমি ভীষণ খুশি। যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। শহরের উন্নয়ন কর্মকাণ্ডে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। মহীশূর আগে থেকেই পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত। সেই নাম ধরে রাখার পাশাপাশি শহরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ